Logo
প্রফেসর ড. ইলিয়াস মোল্লা

শিক্ষা ও সমাজ সংস্কার নিয়ে বক্তব্য

ফরিদপুর-১ আসনের প্রার্থীর মন্তব্য শিক্ষা সংস্কার ও মাদকবিরোধী জিরো টলারেন্সের ঘোষণা ইলিয়াস মোল্লার

শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, নৈতিক শিক্ষা জোরদার এবং মাদক-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছেন ফরিদপুর-১ আসনের জোট মনোনীত প্রার্থী।

প্রকাশিত: 4 সপ্তাহ আগে | ২৭ জানুয়ারি, ২০২৬

ফরিদপুর-১ আসনে জোট প্রার্থীর বক্তব্য: ল্যাব সংকট, বিজ্ঞান শিক্ষা উন্নয়ন ও নৈতিক শিক্ষার গুরুত্ব
ফরিদপুর-১ আসনে জোটের মনোনীত প্রার্থী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন। তিনি বলেছেন, অনার্স কলেজ ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো পর্যাপ্ত ল্যাবরেটরির অভাব, যার ফলে শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারছে না।

ফরিদপুর-১ আসনে জোটের মনোনীত প্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্লা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন। গতকাল গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, অনার্স কলেজ ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো পর্যাপ্ত ল্যাবরেটরির অভাব।


তিনি বলেন, ল্যাবরেটরি না থাকায় শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে বিজ্ঞান শিক্ষায় প্রত্যাশিত সাফল্য অর্জন করা সম্ভব হচ্ছে না।


জোটের এই মনোনীত প্রার্থী আরও বলেন, “আমরা যদি রাষ্ট্রক্ষমতায় যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই সমস্যার কার্যকর সমাধান করা হবে। ছাত্রবান্ধব ও শিক্ষাবান্ধব শিক্ষা ব্যবস্থা চালু করা হবে, যাতে শিক্ষার্থীরা নিজ নিজ বিষয়ে সঠিক ও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে পারে।”


শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং ও অপরাধ নির্মূলে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষা ছাড়া একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠন সম্ভব নয়।


তিনি আরও জানান, মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। মাদক আমদানি বন্ধ করা গেলে সমাজ থেকে মাদক সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ছবির গ্যালারি

মন্তব্যসমূহ (০)

মন্তব্য করতে দয়া করে লগইন করুন।

কার্যক্রম সব দেখুন

ফরিদপুর-১ আসনে কালো টাকা ছড়ানো নিয়ে সতর্কতার আহ্বান ড. ইলিয়াস মোল্লার

চাঁদাবাজি বন্ধ করলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ড. ইলিয়াস মোল্লা

সংযত আচরণ ও কর্মসূচি প্রকাশের আহ্বান ড. ইলিয়াস মোল্লার

চাঁদাবাজি-লুটপাটের রাজনীতি আর চলবে না: ইলিয়াস মোল্লা

প্রেস রিলিজ সব দেখুন

জামায়াতের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক পেলেন প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষক ড. ইলিয়াস মোল্লা