ফরিদপুর-১ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
জানা গেছে, শোভাযাত্রাটি আদর্শ ডিগ্রি কলেজ এলাকা থেকে শুরু হয়ে কামারখালি গিয়ে শেষ হয়। দীর্ঘ পথজুড়ে হাজারো মানুষ শোভাযাত্রাকে স্বাগত জানান এবং বিভিন্ন স্থানে সমবেত হয়ে শুভেচ্ছা জানান।
আয়োজকদের দাবি, এই শোভাযাত্রায় প্রায় দুই হাজার মোটরসাইকেল অংশ নেয়। এতে তরুণ, যুবক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মতে, এই শোভাযাত্রা ফরিদপুর-১ আসনে প্রফেসর ইলিয়াস মোল্লার প্রতি জনসমর্থনের একটি স্পষ্ট বহিঃপ্রকাশ। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন নির্বাচনে প্রফেসর ইলিয়াস মোল্লা বিপুল ভোটে জয়ী হবেন।
শোভাযাত্রাটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং পুরো আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মন্তব্যসমূহ (০)
মন্তব্য করতে দয়া করে লগইন করুন।