Logo
প্রফেসর ড. ইলিয়াস মোল্লা

নির্বাচনী প্রচারণা

কালো টাকা ছড়ানোর অভিযোগ ফরিদপুর-১ আসনে কালো টাকা ছড়ানো নিয়ে সতর্কতার আহ্বান ড. ইলিয়াস মোল্লার

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ফরিদপুর-১ আসনের জোটের প্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্লা।

প্রকাশিত: 3 সপ্তাহ আগে | ৫ ফেব্রুয়ারি, ২০২৬

Faridpur-1 election campaign: Professor Dr. Elias Mollah warns against distribution of black money
ফরিদপুর-১ আসনের জোটের প্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্লা নির্বাচনী প্রচারণায় কালো টাকা ছড়ানোর অভিযোগ তুলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। গত ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক নির্বাচনী প্রচারণা কর্মসূচিতে তিনি বলেন, যারা কালো টাকা ছড়াচ্ছে তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

ফরিদপুর-১ আসনের জোটের প্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্লা নির্বাচনী প্রচারণায় কালো টাকা ছড়ানোর অভিযোগ তুলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।



গত ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক নির্বাচনী প্রচারণা কর্মসূচিতে তিনি বলেন, যারা কালো টাকা ছড়াচ্ছে তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, “কালো টাকা মানেই আপনাদের টাকা। শিল্পপতিদের হাতে যে টাকা রয়েছে, সেটাও মূলত ব্যাংকের টাকা, আর ব্যাংকের টাকা মানেই জনগণের টাকা।”



এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনের নামে কোটি কোটি টাকা ছড়িয়ে মানুষকে ভিক্ষুক বানানোর চেষ্টা করা হচ্ছে। তাঁর মতে, টাকা ছড়ানো সরাসরি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।



নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “নির্বাচনী অথরিটির প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা এসব বিষয় দেখুন। চোখের সামনে কোটি কোটি টাকা ছড়ানো হচ্ছে, কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”



তিনি আরও বলেন, ভোটকে প্রভাবিত করার উদ্দেশ্যে অর্থ বিতরণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে এবং এতে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে।



বক্তব্যে তিনি সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, কালো টাকার প্রভাব থেকে দূরে থেকে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

ছবির গ্যালারি

মন্তব্যসমূহ (০)

মন্তব্য করতে দয়া করে লগইন করুন।

বিবৃতি সব দেখুন

শিক্ষা সংস্কার ও মাদকবিরোধী জিরো টলারেন্সের ঘোষণা ইলিয়াস মোল্লার

প্রেস রিলিজ সব দেখুন

জামায়াতের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক পেলেন প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষক ড. ইলিয়াস মোল্লা