ফরিদপুর-১ আসনের জনসভায় বক্তব্য
ভয়ভীতি ও হুমকির রাজনীতির বিরুদ্ধে বার্তা সংযত আচরণ ও কর্মসূচি প্রকাশের আহ্বান ড. ইলিয়াস মোল্লার
জনসভায় বক্তব্যে তিনি বলেন, লিফলেটের মাধ্যমে জনগণের কাছে তাদের কর্মসূচি তুলে ধরা হয়েছে এবং জুলুম-চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন।
ভয়ভীতি ও হুমকির রাজনীতি পরিহার করে সংযত আচরণের আহ্বান জানিয়েছেন ১০ দলীয় জোটের ফরিদপুর-১ আসনের মনোনীত প্রার্থী প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা।
গতকাল অনুষ্ঠিত এক জনসভায় তিনি বলেন, “ভয় দেখানো, দমক দেওয়া ও হুমকির রাজনীতি থেকে সবাইকে সংযত হতে হবে। যদি কোনো কর্মসূচি থাকে, তাহলে তা জনগণের সামনে স্পষ্টভাবে উপস্থাপন করুন।”
তিনি আরও বলেন, “আপনারা বলেন আমাদের কোনো কর্মসূচি নেই। অথচ আমরা ইতোমধ্যে দুই হাজার লিফলেট বিতরণ করেছি, যেখানে ফরিদপুর-১ আসনে জয়ী হলে আমাদের পরিকল্পনা কী হবে তা বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে।”
ড. ইলিয়াস মোল্লা বলেন, “সকল ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষকে নিয়ে আমরা ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই। সেখানে সবাই সমান অধিকার পাবে। জুলুম, চাঁদাবাজি ও ভয়ভীতির পরিবেশ সমাজে আর থাকবে না।”
প্রতিপক্ষকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনারা জনগণকে কিছু না দিয়েই দাবি করছেন আপনারাই রাষ্ট্র চালাতে জানেন। কিন্তু জনগণ ইতোমধ্যে আপনাদের শাসনামলের চিত্র দেখেছে। দুর্নীতির ক্ষেত্রেও আপনারাই চ্যাম্পিয়ন হয়েছেন।”
এ সময় জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি ছিল।
ছবির গ্যালারি
মন্তব্যসমূহ (০)
মন্তব্য করতে দয়া করে লগইন করুন।