Logo
প্রফেসর ড. ইলিয়াস মোল্লা

ফরিদপুর-১ আসনের নির্বাচনী জনসভা

দুর্নীতিবিরোধী বক্তব্যে কড়া বার্তা জোটপ্রার্থী ইলিয়াস মোল্লার চাঁদাবাজি-লুটপাটের রাজনীতি আর চলবে না: ইলিয়াস মোল্লা

নির্বাচনী জনসভায় তিনি বলেন, মিথ্যা, আমানতের খিয়ানত ও ওয়াদা ভঙ্গ মুসলমানের চরিত্র হতে পারে না

প্রকাশিত: 4 সপ্তাহ আগে | ২৭ জানুয়ারি, ২০২৬

ফরিদপুর-১ আসনে নির্বাচনী জনসভায় জোটপ্রার্থী প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লার দুর্নীতিবিরোধী বক্তব্য
ফরিদপুর-১ আসনের জোট মনোনীত প্রার্থী প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা নির্বাচনী জনসভায় বলেছেন, দেশে চাঁদাবাজি, লুটপাট ও ভয়ভীতির রাজনীতির অবসান ঘটাতে হবে। তিনি অভিযোগ করেন, এখনও কিছু মহল মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে, তবে জনগণ আর এসব অন্যায় মেনে নেবে না।

ফরিদপুর-১ আসনের জোট মনোনীত প্রার্থী প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা এক নির্বাচনী জনসভায় বলেছেন, দেশে চাঁদাবাজি, লুটপাট ও ভয়ভীতির রাজনীতির অবসান ঘটানোর সময় এসেছে। জনগণ আর অন্যায়, জুলুম ও দুর্নীতির রাজনীতি মেনে নেবে না।



তিনি বলেন, যারা দেশ থেকে পালিয়ে গেছে, তিনি শুধু তাদের অর্থ লুটপাটের কথাই উল্লেখ করছেন না; বরং ১৯৪৭ সাল থেকে যারা রাষ্ট্রক্ষমতায় ছিল, তাদের চরিত্র ও আচরণ নিয়েও জাতির সামনে প্রশ্ন তুলতে চান।



জনসভায় তিনি বলেন, “১৯৪৭ সাল থেকে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের অধিকাংশই মুসলমান। কিন্তু মুসলমানের চরিত্র কি এমন হওয়ার কথা ছিল—যেখানে মিথ্যা বলা হয়, আমানতের খিয়ানত করা হয়, অশ্লীল ভাষায় গালাগালি করা হয় এবং বারবার ওয়াদা ভঙ্গ করা হয়?”


তিনি আরও বলেন, “যারা আমাদের রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদের চরিত্র ও আচরণের দিকে তাকিয়ে দেখুন। আমি যে কথাগুলো বলছি, সেগুলোর সঙ্গে বাস্তবতার মিল রয়েছে কি না তা জনগণ নিজেরাই বিচার করুন। এমন নেতৃত্ব কি আমরা চাই?”


প্রফেসর ড. ইলিয়াস মোল্লা বলেন, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলুম, মানুষকে আঘাত করা এবং ভয় দেখানোর রাজনীতি আর চলতে দেওয়া হবে না। এসব কর্মকাণ্ডের অবসান ঘটাতে হলে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।



তিনি অভিযোগ করেন, এখনও কিছু মহল ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ এখন সচেতন এবং আর কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না।



জনসভায় তিনি সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।



এ সময় জোটের স্থানীয় নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক জনসভায় উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)

মন্তব্য করতে দয়া করে লগইন করুন।

বিবৃতি সব দেখুন

শিক্ষা সংস্কার ও মাদকবিরোধী জিরো টলারেন্সের ঘোষণা ইলিয়াস মোল্লার

প্রেস রিলিজ সব দেখুন

জামায়াতের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক পেলেন প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষক ড. ইলিয়াস মোল্লা