ফরিদপুর-১ নির্বাচনী জনসভা
চাঁদাবাজি ও অবৈধ কর্মকাণ্ড প্রসঙ্গে কড়া বার্তা চাঁদাবাজি বন্ধ করলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ড. ইলিয়াস মোল্লা
নির্বাচনী জনসভায় চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে সংশোধনের সুযোগ দেওয়ার কথা বলেন তিনি।
চাঁদাবাজি ও অবৈধ কর্মকাণ্ড পরিহার করলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের জোট মনোনীত প্রার্থী প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা।
তিনি বলেন,“চাঁদাবাজি বন্ধ করলে আপনারা বেকার থাকবেন না। যারা এসব কাজের সঙ্গে জড়িত, তারা স্বাভাবিক জীবনে ফিরে এলে তাদের জন্য কাজের ব্যবস্থা করা হবে।”
গতকাল শনিবার ( ১ জানুয়ারি ) নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ড. ইলিয়াস মোল্লা বলেন, সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন সব ধরনের চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি বন্ধ করতে হবে। তরুণ সমাজকে অপরাধ থেকে দূরে রেখে উৎপাদনমুখী কাজে যুক্ত করাই তার লক্ষ্য।
তিনি আরও বলেন, “দেশ গঠনের জন্য দরকার সৎ ও পরিশ্রমী মানুষ। যারা ভুল পথে গেছে, তাদের সংশোধনের সুযোগ দিতে হবে। আমরা চাই না কেউ অপরাধের কারণে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ুক।”
জনসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
মন্তব্যসমূহ (০)
মন্তব্য করতে দয়া করে লগইন করুন।